এডিপি বাস্তবায়নের হার সাত মাসে ৩৪ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের সাত মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩৪ শতাংশ। সর্বোচ্চ ১৪৪ শতাংশ বাস্তবায়ন করেছে পরিসংখ্যান বিভাগ। মাত্র ১ শতাংশ বাস্তবায়ন করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। জাতীয় সংসদে গত বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।প্রশ্নোত্তর পর্বের আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সোয়া পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।এডিপি বাস্তবায়ন সম্পর্কে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদের ওই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারের ২৮টি মন্ত্রণালয়/বিভাগের হিসাব দেন। এই হিসাব অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত ৩০ শতাংশের কম এডিপি বাস্তবায়ন করেছে আটটি মন্ত্রণালয়/বিভাগ। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩ শতাংশ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬ শতাংশ, সেতু বিভাগ ৯ শতাংশ, নৌপরিবহন মন্ত্রণালয় ১৫ শতাংশ, সরকারি কর্মকমিশন সচিবালয় ২১, পরিবেশ ও বন মন্ত্রণালয় ২৬, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ২৭ এবং সংসদ সচিবালয় ২৯ শতাংশ। একই সময়ে ভূমি মন্ত্রণালয় ৫১, কৃষি ৪৭, দুর্যোগ ও ত্রাণ বিভাগ ৪৭, পার্বত্য মন্ত্রণালয় ৪৬, স্থানীয় সরকার ৪৬, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ ৪৩, সড়ক বিভাগ ৪২ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ৪১ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।অর্থমন্ত্রী জানান, ২০১১-১২ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত বৈদেশিক সাহায্য বাবদ ৩২ হাজার ৩৫ কোটি টাকার অঙ্গীকার পাওয়া গেছে। এর মধ্যে ২৪ হাজার ২৪১ কোটি টাকা ঋণ এবং সাত হাজার ৭৯৪ কোটি টাকা অনুদান। প্রতিশ্রুত এ টাকার মধ্যে ছাড় হয়েছে পাঁচ হাজার ৩৩৭ কোটি টাকা।