এডিপির ২২ ভাগ অর্থ ব্যয় করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯-১০ অর্থবছরের শেষ মাস জুনে এসেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২২ শতাংশ অর্থ ব্যয় করতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এ পর্যন্ত ৭৮ শতাংশ টাকা ব্যয় করেছে। তবে আগামী মাসের মধ্যে এডিপির ৯০ শতাংশ অর্থ তারা খরচ করার ব্যাপারে আশাবাদী।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি অর্থবছরের এডিপির অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, চলতি অর্থবছরের এডিপিতে মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর ৩৬টি প্রকল্পের জন্য ৪৯৭ দশমিক ১০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। মে পর্যন্ত খরচ হয়েছে ৩৩৭ দশমিক ৭১ কোটি টাকা। তিনি জানান, মে মাস পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্টের জন্য ৩৫ হাজার আবেদন জমা পড়েছে। বিতরণ করা হয়েছে সাত হাজার পাসপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নে এডিপির বরাদ্দ কাজে লাগানোর সাধ্যমতো চেষ্টা করা হবে।