এডিবি ও জিআইজেডের সাহায্য চায় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জার্মান সাহায্য সংস্থা জিআইজেডের কাছে কারিগরিসহ বিভিন্ন ক্ষেত্রে সাহায্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক কার্যালয়ে দুটি সংস্থার সঙ্গে আলাদা বৈঠক করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাং এবং জিআইজেডের রুল অব ল বিভাগের কর্মসূচিপ্রধান প্রমিতা সেনগুপ্ত নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্বে দেন। দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন চেয়ারম্যান আলাপকালে সংস্থা দুটির কাছে কারিগরি, প্রযুক্তিগত ও কর্মকর্তাদের দক্ষতামূলক কর্মকাণ্ডে সহায়তা চান। সংস্থা দুটিও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।