এডুকেশন এক্সিবিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফল ক্যারিয়ার গঠনে এবং বিশ্ববাজারে নিজের অবস্থানকে শক্ত করার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুবিধা পেতে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী ব্যক্তিদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম বার্ষিক এডুকেশন ইউকে এক্সিবিশন। বাংলাদেশে যুক্তরাজ্যের শিক্ষাবিষয়ক সবচেয়ে বড় এ শিক্ষামেলায় সে দেশের ২১টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় শিক্ষার্থীদের নিজেদের শিক্ষাবিষয়ক তথ্যাদির কাগজপত্র সঙ্গে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের মেলায় আসার আগে bit.ly/fairDHk17-এ ওয়েবসাইট থেকে নিবন্ধন করে নিতে হবে। মেলা ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা এবং ২৭ তারিখ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ঢাকার বাইরে চট্টগ্রামে পেনিনসুলা হোটেলে ২৯ জানুয়ারি এবং সিলেটের রোজভিউ হোটেলে ১ ফেব্রুয়ারি শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ও সিলেটের মেলায় যাওয়ার আগে যথাক্রমে bit.ly/FaircTg17 ও bit.ly/FairsYl17 ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে নিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: [email protected] <mailto:[email protected]> বিজ্ঞপ্তি।