এডেক্সেল সংবর্ধনা দিয়েছে জিসিএসই ও জিসিএস লেভেলের শিক্ষার্থীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালের ইন্টারন্যাশনাল জিসিএসই এবং জিসিএস লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্যের সর্ববৃহৎ শিক্ষা বোর্ড এডেক্সেল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি দেওয়া ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার নিক লো, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রোজমেরি আর্নট, পিয়ারসন অ্যাসেসমেন্টের পরিচালক ইসাবেল সাকক্লিফ, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি এক্সামিনেশন ম্যানেজার মারে কিলার, এডেক্সেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাঈদুর রহমান, পিয়ারসন ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাভীন রাজলানী, পিয়ারসন ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট প্রমীলা পলরাজ এবং এডেক্সেলের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ লিটন। বিজ্ঞপ্তি।