এডেক্সেল-এর পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ারসনের সর্ববৃহৎ শিক্ষাবিষয়ক ব্র্যান্ড ‘এডেক্সেল’ এবং ব্রিটিশ কাউন্সিল কর্তৃক যৌথভাবে গতকাল শনিবার যেসব পরীক্ষার্থী আন্তর্জাতিক জিসিএসই এবং এ লেভেল ২০১৬ পরীক্ষায় অসামান্য ফল লাভ করেছে, তাদের পুরস্কৃত করার লক্ষ্যে পঞ্চম একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অফ ফেম’-এ অনুষ্ঠিত হয়েছে।
এ বছর প্রায় ৫৬৫ জনকে চারটি পৃথক বিভাগে এডেক্সেল পদক প্রদান করা হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি