এত দম্ভোক্তি ভালো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সাংসদ সেলিম ওসমানের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আপনি একজন এমপি। কিন্তু এমপির মর্যাদা কীভাবে রাখতে হয়, আপনি জানেন না। আপনি আঙুল দেখিয়ে বললেন ক্ষমা চাইবেন না। এটা হতে পারে? এত দম্ভোক্তি ভালো না।’
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন।
সেলিম ওসমানের ব্যাপারে জাপা চেয়ারম্যান এরশাদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনার দলের সংসদ সদস্য শিক্ষককে এত বড় অপমান করল, আপনি কোনো কথা বলেন না কেন? এত উপদেশ দেন বিভিন্ন সময়ে, এখন চুপ হয়ে আছেন কেন, নীরব কেন?’