এতিম, আলেম-ওলামা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসের প্রথম দিন তাঁর সরকারি বাসভবন গণভবনে এতিম, আলেম-ওলামা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইফতার করেছেন।প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।ইফতার শেষে দেশের ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ইফতারে শরিক হন। বাসস।