এতিম ও আলেমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের প্রথম দিনে ওলামা মাশায়েখ ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে খালেদা জিয়ার পক্ষ থেকে এতিম ও আলেমদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে তেজগাঁও ও ফকিরাপুল এলাকার তিনটি এতিমখানার পাঁচ শ শিশু ও আলেমরা অংশ নেন।ইফতারের আগে দেশের শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মো. আবদুল মালেক। আলেমদের মধ্যে মাওলানা কামাল উদ্দিন জাফরি, যাইনুল আবেদীন, শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, শাহ আবদুল মোমিন নেছারি প্রমুখ উপস্থিত ছিলেন।বিএনপি নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আ স ম হান্নান শাহ, দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা প্রমুখ অংশ নেন।