এতিম ও ওলামাদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতারে এতিমদের সঙ্গে কথা বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটনে লেডিজ ক্লাবে এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। ছবি: বিএনপি
ইফতারে এতিমদের সঙ্গে কথা বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটনে লেডিজ ক্লাবে এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। ছবি: বিএনপি

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে প্রথম রোজায় আজ মঙ্গলবার ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে খালেদা জিয়া এ ইফতারের আয়োজন করেন।

আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে খালেদা লেডিস ক্লাবে আসেন। লেডিস ক্লাবে প্রবেশের পর বেশ কয়েকটি টেবিলে গিয়ে কুশল বিনিময় করে খোঁজখবর নেন খালেদা জিয়া। ইফতারের আগে মোনাজাত করা হয়।
খালেদা জিয়া ছাড়াও মূল মঞ্চে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন ওলামা-মাশায়েখ। এ সময় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।