এতিম ও প্রতিবন্ধী শিশুদের জন্য বন্ধুসভার ইফতার আয়োজন
নগরের এতিম ও প্রতিবন্ধী শিশুদের জন্য ইফতারের আয়োজন করল বন্ধুসভা চট্টগ্রাম। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের রৌফাবাদ এলাকার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি ছোটমনি নিবাসে এই ইফতারের আয়োজন করা হয়। ‘জয় অব গিভিং’ শিরোনামে বন্ধুসভার এই আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো ট্রাস্ট ও এইচএসবিসি ব্যাংক। গতকাল শনিবার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি ছোটমনি নিবাস, সরকারি শিশু পরিবার (বালিকা) ও মানসিক প্রতিবন্ধীসহ মোট ৩০০ শিশু ইফতারে অংশ নেয়। ইফতার শেষে শিশুদের মধ্যে রাতের খাবারও বিতরণ করা হয়। গতকাল শনিবারের এই আয়োজনে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের (বালিকা) উপ-তত্ত্বাবধায়ক পারুমা বেগম, সরকারি ছোটমনি নিবাসের জ্যেষ্ঠ শিক্ষিকা শামীমা আক্তার, বন্দনা সরকার ও অন্য শিক্ষকেরা। বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ু্লসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, সহসভাপতি নূরুন্নাহার বেগম, সাংগঠনিক সম্পাদক নুরুল আবরার, সাহিত্য সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সহকারী দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য রাসেল চৌধুরীসহ বন্ধুসভা চট্টগ্রামের সব বন্ধু।