প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক রিলিফ বাংলাদেশের লালমনিরহাটের আদিতমারী শাখার উদ্যোগে গতকাল বুধবার সংগঠনের কার্যালয় মিলনায়তনে ‘এতিম শিশু সুরক্ষায় গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভা হয়। স্বাগত বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী খাবিরুল হক। প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের যোগাযোগ সমন্বয়কারী সফিউল আজম। লালমনিরহাটে সংগঠনের কার্যক্রম উপস্থাপন করেন জেলা প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম। সভায় লালমনিরহাট ও আদিতমারীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন প্রতিনিধি অংশ নেন। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ওই কর্মসূচি চলে।