এতিম শিশুদের জন্য বন্ধুসভার ইফতার
নগরের এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করল বন্ধুসভা চট্টগ্রাম। গতকাল রোববার সন্ধ্যায় নগরের নন্দনকাননে বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনে এ ইফতারের আয়োজন করা হয়।‘জয় অব গিভিং’ শিরোনামে বন্ধুসভার এই আয়োজনে সহযোগিতা করে প্রথম আলো ট্রাস্ট ও এইচএসবিসি ব্যাংক।গত শনিবার এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, এইচএসবিসির পক্ষে রিলেশনশিপ অফিসার মো. তানভীর ইমাম, সিলেক্ট অ্যাসোসিয়েট রহিম উদ্দিন আদনান, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট সানজিরা নূর চৌধুরী ও মঈন উদ্দিন মাহমুদ, পিভিএ অ্যাসোসিয়েট আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবদুল কাদের, জ্যেষ্ঠ শিক্ষক মো. আজিজুল্লাহ ও সহকারী শিক্ষক মো. আবদুল্লাহ। বন্ধুসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি আদনান মান্নান, চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নূরুন্নাহার বেগম, সাহিত্য সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সহকারী দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য রাসেল চৌধুরীসহ বন্ধুসভা চট্টগ্রামের সব বন্ধুরা।