এতিম শিশুদের সব খরচ বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা দুর্ঘটনায় এতিম হয়ে যাওয়া মেয়েশিশুদের জন্য এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ১৬ শিশু। গতকাল জাতীয় প্রেসক্লাবে, ছবি: প্রথম আলো
রানা প্লাজা দুর্ঘটনায় এতিম হয়ে যাওয়া মেয়েশিশুদের জন্য এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ১৬ শিশু। গতকাল জাতীয় প্রেসক্লাবে, ছবি: প্রথম আলো

আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজার নিহত শ্রমিকদের এই ধরনের শিশুদের সংখ্যা ১৬ থেকে বেড়ে ১০০ বা তার বেশি হলেও তার দায়িত্ব নেবে বিজিএমইএ। বিজিএমইএ নিজেই এই শিশুদের খুঁজে বের করার দায়িত্ব পালন করেছে। এ ছাড়া চট্টগ্রামের অরকা হোমস নামক আরেকটি এতিমখানায় বিজিএমইএর খুঁজে বের করা ১৪ জন ছেলেশিশু বড় হচ্ছে।

গতকাল আঞ্জুমান মুফিদুল ইসলাম আয়োজিত এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ এনামুর রহমান বলেন, ‘এতিমখানাটি আমার সংসদীয় এলাকায় অবস্থিত। আমার দায়িত্ব সবচেয়ে বেশি।’

চিকিৎসক এনামুর রহমান বলেন, রানা প্লাজার মতো দ্বিতীয় কোনো ঘটনা ঘটলে রাষ্ট্র বা কারও পক্ষে তা সামাল দেওয়া সম্ভব হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনার পর যেভাবে নির্দেশ দিয়েছিলেন সে অনুযায়ী তিনি দুর্ঘটনায় আহত শ্রমিকদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দিয়েছেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথিকে স্বাগত জানানোর জন্য এতিমখানার শিশুরা প্রেসক্লাবের সম্মেলনকক্ষের দরজার কাছে দীর্ঘক্ষণ হাতে লাল সবুজ ফিতা হাতে দাঁড়িয়ে থাকে। গণমাধ্যমকর্মীরা এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে প্রশ্নও তোলেন। অনুষ্ঠানের আয়োজক সংস্থা শিশুদের দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি বলে পরে স্বীকার করেন।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি শামসুল হক চিশ্তী। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আজিম বখ্শ এবং মেয়েদের জন্য আঞ্জুমান আজিজুর রহমান বালিকা হোমসহ তিনটি এতিমখানার চেয়ারম্যান মোর্শেদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে এই এতিমখানা এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও দেখানো হয়।