এতিমখানার শিশুদের জন্য এইচএসবিসির সহায়তায় ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) সহায়তায় প্রথম আলো ট্রাস্ট গতকাল সোমবার রাজধানীর রহমতে আলম ইসলাম মিশন ও এতিমখানার শিশুদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করে।
তেজগাঁও ১ নম্বর রেলগেট এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফ্রান্সওয়া ডি ম্যারিকো ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
মিশন ও এতিমখানার ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় ফ্রান্সওয়া ডি ম্যারিকোর সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেন এবং তাদের সঙ্গে কথা বলেন প্রথম আলোর সম্পাদক।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন রহমতে আলম ইসলাম মিশনের মহিলা শাখার প্রিন্সিপাল মো. তাজুল আলম। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম শিশুদের জন্য ইফতার ও রাতের খাবার আয়োজনের জন্য এইচএসবিসি ও প্রথম আলোকে ধন্যবাদ জানান।