এতিমখানার ৩৫ শিক্ষার্থীকে কম্বল দিল বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতিমখানার শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দিলেন নীলফামারীর সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউএসটি) প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গতকাল সোমবার বিকেলে শহরের হাতিখানা মহল্লার মাদ্রাসা মুনিরিয়া এমাদিয়ার এতিমখানার ৩৫ শীতার্ত শিক্ষার্থীকে ওই কম্বল দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ কর্মকর্তা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএইউএসটি বন্ধুসভার উপদেষ্টা আহসান হাবিব, প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম, বন্ধুসভার সভাপতি চৌধুরী ওয়াসিক, সাধারণ সম্পাদক খালিদ আহমেদ ও মাদ্রাসার পরিচালক হাজি জুবায়ের আলম। কম্বল বিতরণকাজে অংশ নেন বিএইউএসটি বন্ধুসভার রাশেদুজ্জামান রাতুল, নাবিলা, নদী, অর্নি, পিয়াল, আহাদ প্রমুখ।
চৌধুরী ওয়াসিক বলেন, ‘আমরা হাতখরচের টাকা বাঁচিয়ে এতিমখানার বন্ধুদের জন্য কম্বল কিনেছি। দিতে পেরে ভালো লাগছে।’ পরে ওই এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।