এতিমখানায় ইলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ দিনব্যাপী ইলিশ মাছ ধরা বন্ধ হওয়ার দ্বিতীয় দিনে গতকাল সোমবার ফরিদপুরের বোয়ালমারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো চারটি এতিমখানায় দান করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মুহা. নওশের আলীর নেতৃত্বে এসব অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামান মাছগুলো উপজেলার চারটি এতিমখানায় দান করেন।