এতিমদের পাশে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড

এতিমদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড। ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টে ৫০০ ক্যান সূর্যমুখী তেল দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তেল হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শোয়েব মো. আসাদুজ্জামান বলেন, প্রথম আলোর মাধ্যমে শিগগিরই এতিমদের কাছে এই লাকি সানফ্লাওয়ার তেল পৌঁছে যাবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ট্রাস্টের পক্ষে তেলের ক্যানগুলো গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ, প্রথম আলোর বিজ্ঞাপন মহাব্যবস্থাপক রশিদুর রহমান সবুর, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ, কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পাঁচ লিটারের লাকি সানফ্লাওয়ার ক্যানগুলো ঢাকার বিভিন্ন এতিমখানায় পৌঁছে দেওয়া হবে।