এতিমদের সঙ্গে খালেদার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির চেয়ারপারসন প্রতিবছরই প্রথম রোজার ইফতার এতিমদের সঙ্গে করেন।
রাজধানীর শান্তিনগর, ফকিরাপুলের কয়েকটি এতিমখানার দুই শতাধিক শিশু খালেদা জিয়ার সঙ্গে ইফতার করেন।
এ সময় ওলামা-মাশায়েখরাও উপস্হিত ছিলেন। ইফতারের আগে খালেদা জিয়া শিশুদের সঙ্গে কথা বলেন। ইফতারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্হায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদপ্রমুখ উপস্হিত ছিলেন।