এত্ত বড় বাগাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে আজ সোমবার ধরা পড়ে এক মণ ওজনের বাগাড় মাছ। ছবি: রাশেদুল হক, গোয়ালন্দ
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে আজ সোমবার ধরা পড়ে এক মণ ওজনের বাগাড় মাছ। ছবি: রাশেদুল হক, গোয়ালন্দ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে আজ সোমবার বেলা ১১টার দিকে ধরা পড়ে বিশাল আকারের এক বাগাড় মাছ।

মত্স্যজীবী মোসলেম কাজীর জালে ধরা পড়ে ৪০ কেজি ওজনের মাছ। তিনি প্রথম আলোকে জানান, এ বছর প্রথমবারের মতো এত বড় বাগাড় ধরা পড়ল।

মোসলেমের জালে মাছটি ধরা পড়লেও মাছটি আসলে ওই নৌকার মালিক ফারুক খাঁয়ের। তিনি ৭০০ টাকা কেজি ধরে স্থানীয় মাছ ব্যবসায়ী সাইদুল মোল্যার কাছে বাগাড়টি বিক্রি করে দেন।

সাইদুল জানান, তিনি কেজিপ্রতি ৮০০ টাকা করে মাছটি বিক্রি করতে চান।