এথিকের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যসংগঠন এথিকের সভাপতি হলেন নাট্যকার ও পাক্ষিক আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। গত শুক্রবার ঢাকার পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এথিকের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নাট্যকার অপু শহীদ নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য সদস্যরা হলেন সহসভাপতি হাসান আরা ডালিয়া ও রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনি কানচন, অর্থ সম্পাদক সুকর্ন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিন্টু সরদার, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আসাদ, প্রচার সম্পাদক পথিক পলাশ এবং কার্যকরী সদস্য নীরা আহমেদ ও শাওন শাহ। এথিক এবার আট বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ৬ ও ৭ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে দুদিনব্যাপী আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি