এন ইসলাম স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক এন ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজে আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে এন ইসলামের কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক কাজী তারিকুল ইসলাম। পরে 

বৈজ্ঞানিক সেমিনারে ডায়াবেটিস রোগ, এর বিভিন্ন ধরন ও এ রোগ নিয়ন্ত্রণের নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে বক্তব্য দেন এইচ এম নাজমুল আহসান, এফ এম সিদ্দিকি ও খাজা নাজিম উদ্দিন। অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার ছিল বাংলাদেশের একমাত্র জাপানভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিপ্রো জেএমআই ফার্মা। বিজ্ঞপ্তি।