এন এ এম জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক চিকিৎসক লে. কর্নেল এন এ এম জাহাঙ্গীরের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মার্চ। এ উপলক্ষে শেষ কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে তাঁর কবরস্থানে ফজরের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কাল শুক্রবার জুমার নামাজের পর তাঁর পৈতৃক বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার থানা মসজিদে দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এসব কর্মসূচিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী কুমিল্লা সেনানিবাসের ৪০ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লে. কর্নেল এন এ এম জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে হত্যা করে। বিজ্ঞপ্তি