প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় আইটি-বিষয়ক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ফ্রি প্রশিক্ষণ পরিচালনার জন্য এনআইইটিসহ এর অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ বিভাগের মহাব্যবস্থাপক ও চিফ প্রজেক্ট কো-অর্ডিনেটর স্বপন কুমার রায় এবং উপমহাব্যবস্থাপক ও ডেপুটি চিফ প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আবুল বশর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) ও এনআইএফটিসহ সব অঙ্গপ্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আব্দুল আলিম ও আব্দুল আজিজ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি