এনআইএর দল আসছে তদন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ জাল ভারতীয় নোটের চালান আটকের ঘটনা তদন্তের জন্য আগামী বুধবার বাংলাদেশে আসছে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল। সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর দ্য হিন্দুর।
চট্টগ্রাম বন্দরে গত ২১ সেপ্টেম্বর প্রায় পৌনে তিন কোটি রুপির নোট জব্দ করে কাস্টমস বিভাগ। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে একটি কনটেইনারে করে এসব নোট চট্টগ্রামে পৌঁছায়। ভারতীয় কর্মকর্তারা মনে করছেন, পাকিস্তান উদ্দেশ্যমূলকভাবে ভারতে জাল নোট পাঠানোর জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। ঢাকায় গত ২২ সেপ্টেম্বর ১ কোটি ২৮ লাখ রুপির জাল নোট জব্দ করার ঘটনাটি নিয়েও তদন্ত করবে এনআইএ।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানে গত বছর জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তৎপরতার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে এনআইএ এবং বাংলাদেশের র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) সমন্বিতভাবে কাজ করছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মে মাসে বাংলাদেশ সফর করার পর ওই দুটি সংস্থা জাল নোট এবং অন্যান্য সন্ত্রাসী তৎপরতার ব্যাপারে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করে।
এনআইএর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চট্টগ্রাম বন্দরে বিপুল অঙ্কের জাল নোট জব্দ করার ঘটনায় এনআইএ তদন্ত করবে। তাঁদের জানানো হয়েছে, ওই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবেন এনআইএর তদন্তকারীরা।