প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের জাতীয় শুদ্ধাচার সহায়তা প্রকল্পের আওতায় ‘ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি (এনআইএস)’ লোগো প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্র মোস্তাসিম বিল্লাহ। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে এক অনুষ্ঠানে মোস্তাসিম বিল্লাহর হাতে পুরস্কার হিসেবে এক লাখ টাকা তুলে দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশের প্রধান তাকাতোশি নিশিকাতা প্রমুখ।