এনআইটিতে শিক্ষক প্রশিক্ষণ ও বৃত্তি
সরকারের স্টেপ (স্কিলস ট্রেনিং এনহেনসমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরের মুরাদপুরে অবস্থিত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এনআইটি (ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি) মিলনায়তনে গতকাল শনিবার সকালে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং বৃত্তিদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন স্টেপ প্রকল্পের পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইমরান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ, স্টেপ প্রকল্পের যোগাযোগ উপদেষ্টা জিল্লুর রহমান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ছালেহ আহমেদ, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রেহান উদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করবেন এনআইটির অধ্যক্ষ প্রিয়লাল দে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনআইটির চেয়ারম্যান আহসান হাবীব। শুভেচ্ছা বক্তব্য দেন আইডিইবি (ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক আবু তাহের এবং শিক্ষাবিষয়ক লেখক-গবেষক শামসুদ্দীন শিশির।