প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ইক্ষু গবেষণা কেন্দ্রের (এনআরএস) সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফ উজ্জামান (৪৫) গতকাল রোববার সকালে ঢাকা বারডেম হাসপাতালে মারা গেছেন। তিনি গত সোমবার বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মাদারগঞ্জ এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। ওই দিনই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়। তিনি পীরগঞ্জ পৌর শহরের ভেলাতৈড় মহল্লার বাসিন্দা।