এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এএমডি এ এস এম বুলবুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন এ এস এম বুলবুল। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এ এস এম বুলবুল ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে কর্মজীবন শুরু করেন।
১৯৯৬ সালে ন্যাশনাল ব্যাংক ছেড়ে সাউথইস্ট ব্যাংকে এবং ২০০৫ সালে মার্কেন্টাইল ব্যাংকে দেশের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনরায় ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। বিজ্ঞপ্তি।