প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনআরবি ব্যাংক সিলেট প্রধান শাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। ব্রিটিশ এমপি ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের শ্যাডো মিনিস্টার রুশনারা আলী প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। গেস্ট অব অনার ছিলেন ব্রিটিশ এমপি এবং ইউকে বিজনেস, ইনোভেশন ও স্কিলসের শ্যাডো মিনিস্টার শাবানা মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহেমদ ওবিই, ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও মুখলেসুর রহমান এবং ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অন্য অতিথিরা। বিজ্ঞপ্তি।