এনআরবির সম্মাননা পেল এনসিসি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সহযোগী হিসেবে সম্মাননা লাভ করেছে এনসিসি ব্যাংক। এনআরবির পক্ষ থেকে পাওয়া এই সম্মাননা উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনের কাছে এ সম্মাননা হস্তান্তর করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট সবুর খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।