এনএসআইয়ের মেজর পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মেজর পরিচয় দিয়ে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে নগরের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরিফুল হক (৪৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ২০০৯ সালে অবসরে যান।
অপহরণের চেষ্টার শিকার ব্যবসায়ী গোলাম রাব্বানী প্রথম আলোকে জানান, বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে থাকেন তিনি। আগ্রাবাদ চৌমুহনী এলাকায় একটি দোকান থেকে রাতে টাকা তুলতে গেলে রাস্তার পাশে তিনজন লোক দাঁড়িয়ে তাঁর কাছে ইয়াবা আছে দাবি করেন। একপর্যায়ে আরিফুল হক নিজেকে এনএসআইয়ের মেজর পরিচয় দিয়ে তাঁকে গ্রেপ্তার করার হুমকি দিয়ে অদূরে দাঁড়ানো একটি মাইক্রোবাসে তুলে নেওয়ারও চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। গাড়িতে থাকা লোকজন পালিয়ে গেলেও আরিফুল হককে ধরে ফেলেন স্থানীয় জনতা।
ডবলমুরিং থানার ওসি কাজী মতিউল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আরিফুল হকের কথাবার্তা অসংলগ্ন মনে হচ্ছে। তিনি সিজোফ্রেনিয়ার রোগী।