প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় নয় আসামিকে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়েছে। মামলার দিন ধার্য থাকায় গতকাল তাঁদের হোসাইন মো. ফজলুল বারীর আদালতে হাজির করা হয়। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেন আদালত। আদালত সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিনসহ নয় আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়।