এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুলের আবার রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে আবার রিমান্ডে নেওয়া হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আজিজুল হক গতকাল সোমবার তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির সূত্র জানায়, রেজ্জাকুল হায়দারকে কয়েক দিনের মধ্যে ঢাকায় সিআইডির সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।সাবেক এই গোয়েন্দা কর্মকর্তাকে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় গত বছরের ১৫ মে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে দুই দফায় মোট নয় দিনের রিমান্ডে নেওয়া হয়।২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।