এনএসইউ বুকশপ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবইসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা এবং শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধন হলো এনএসইউ বুকশপ। ২৫ মে বুধবার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম এই বুকশপের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এখন থেকে শিক্ষার্থীরা এনএসইউ বুকশপ থেকে জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা, পাঠ্যবই, রেফারেন্স বই, সাহিত্য ও বাণিজ্যবিষয়ক বইসহ যাবতীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ গৌর গোবিন্দ গোস্বামীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞপ্তি