এনএসইউতে বায়োইনফরমেটিক্স নিয়ে দুদিনের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বায়োইনফরমেটিক্স (জীবতথ্য) নিয়ে সম্প্রতি দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এবং গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগিতায় ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ ১৫টি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, আণবিক মেডিসিন ও জীবতথ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ও উদ্ভিদ প্রজননসহ ১০টি বিশেষ ক্ষেত্র থেকে প্রায় ১০০ জন কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।