এনএসইউতে বিদ্যুৎ-জ্বালানি খাতের নতুন উদ্ভাবন নিয়ে প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন ২০১৮’-এ অংশগ্রহণকারীরা। ছবি: নর্থ সাউথ ইউনিভার্সিটির সৌজন্যে
বসুন্ধরার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন ২০১৮’-এ অংশগ্রহণকারীরা। ছবি: নর্থ সাউথ ইউনিভার্সিটির সৌজন্যে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) যৌথ উদ্যোগে শেষ হলো ‘পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন ২০১৮’ (প্রতিযোগিতামূলক অনুষ্ঠান)। বিদ্যুৎ ও জ্বালানি-সংকট নিরসনে তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও কৌশলকে কাজে লাগিয়ে দেশের সীমিত জ্বালানি সম্পদের নানা ধরনের ব্যবহার নিশ্চিত করতে গত শুক্রবার রাজধানীর বসুন্ধরার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন’-এর আয়োজন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনে টানা ৩৬ ঘণ্টার এ আয়োজনে বিদ্যুৎ ও জ্বালানির নানা বিষয়ে নিজেদের নতুন ধারণা তুলে ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস এবং বিশেষ অতিথি নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ আহসান। প্রধান বক্তা ছিলেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর জয়শ্রী রায়। সভাপতিত্ব করেন বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান।

‘পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন ২০১৮’-এ অংশ নেন তরুণ প্রকৌশলীরা। ছবি: নর্থ সাউথ ইউনিভার্সিটির সৌজন্যে
‘পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন ২০১৮’-এ অংশ নেন তরুণ প্রকৌশলীরা। ছবি: নর্থ সাউথ ইউনিভার্সিটির সৌজন্যে

‘এনার্জি হ্যাকাথনের’ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল গৃহস্থালিতে কার্যকর জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা, মেরিন এনার্জি কার্যকর করা, শিল্পক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি শক্তির সংকট, বায়োমাস গ্যাস স্টোভ প্রতিস্থাপন, স্মার্ট গ্রিড টেকনোলজির বাস্তবায়ন, নবায়নযোগ্য জ্বালানির সমাধান এবং বিদ্যুতের সুলভ সংযোগ নিশ্চিত করা। বিষয়গুলোর সমাধানে প্রযুক্তির ব্যবহার দেখিয়েছে শিক্ষার্থীরা। তরুণ প্রকৌশলীরা টানা ৩৬ ঘণ্টা একটানা কাজ করেন এবং তা উদ্ভাবন করেন।

হ্যাকাথন প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ প্রদানের পাশাপাশি চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ উপলক্ষে এ আয়োজন করা হয়। ৬ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।