এনএসিজি ও সাইভাকের উদ্যোগে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিরডাপ মিলনায়তনে গত বৃহস্পতিবার ‘শিশুর প্রতি সহিংসতা ও সাইভাক’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাউথ এশিয়া ইনিশিয়েটিভ টু এন্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন (সাইভাক) এবং ন্যাশনাল অ্যাকশন অ্যান্ড কো-অর্ডিনেশন গ্রুপ (এনএসিজি) বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সাইভাক বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর বলেন, সাইভাকের মাধ্যমে বাংলাদেশ সরকার বাল্যবিবাহ, শিশু পাচার, যৌন নির্যাতন, শিশুশ্রম এবং শিশুদের ওপর শারীরিক ও মানসিক হয়রানিমূলক শাস্তি প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এনএসিজি বাংলাদেশের চেয়ারপারসন এ কে এম মাসুদ আলী বলেন, ইনসিডিন বাংলাদেশ ও সাইভাক বাংলাদেশের আয়োজনে এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও আইএলওর সহায়তায় সর্বসম্মতিক্রমে গত মাসে চামড়াশিল্পকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করতে সর্বসম্মতভাবে একটি বহুপক্ষীয় সহায়তা স্মারকও গৃহীত হয়েছে, যা ‘হাজারীবাগ ঘোষণা’ নামে পরিচিত।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইভাকের ডিজি রিনচেন চোপেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম এবং আইএলও সাইভাক প্রকল্পের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর শফিউল আজম। বিজ্ঞপ্তি।