এনকেফালাইটিসে আরও তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে নিপাহ ভাইরাসবাহিত এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে গতকাল সোমবার তিন শিশুর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। চিকিৎসকেরা বলেছেন, এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা ৩১ জনে দাঁড়াল।মারা যাওয়া শিশুরা হলো পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার আলম মিয়ার ছেলে আলিফ (৮), লালমনিরহাট জেলার বাঁশবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৭) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের রফিকুল ইসলামের মেয়ে রুমানা (৫)। জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে গত শনিবার আলিফকে ভর্তি করা হয়। গতকাল ভোরে তার মৃত্যু হয়। একইভাবে বেলা একটায় মারা যায় রবিউল। বিকেল পাঁচটায় মারা যায় রুমানা। ওই ওয়ার্ডে এখনো চারজন চিকিৎসাধীন।