এনকেফালাইটিসে নতুন কেউ আক্রান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম ও বিভিন্ন মহলের ভূমিকায় নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিস রোগ সম্পর্কে মানুষ সচেতন হয়ে উঠেছে। অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এ রোগ। লালমনিরহাটের হাতীবান্ধায় গত দুই দিনে এ রোগে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি, মারাও যায়নি। হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহম্মেদ।সভায় জানানো হয়, এ রোগে আক্রান্ত হয়ে এখনো তিনজন আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৭ জন ও চিকিৎসাধীন তিনজনের পরিবারকে সরকারিভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।