এনকেফালাইটিসে রংপুরে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উত্তরাঞ্চলে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪-এ।হাসপাতাল সূত্রে জানা যায়, রংপুরের তারাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের এরশাদ হোসেনের শিশুকন্যা রিপাকে (৫) গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার ভোরের দিকে রিপার মৃত্যু হয়। এনকেফালাইটিসে আক্রান্ত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রেমানন্দ (১০) নামের এক শিশু এই হাসপাতালে চিকিৎসাধীন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম এনকেফালাইটিসে শিশু রিপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনকেফালাইটিসে আক্রান্ত লোকজনকে সংরক্ষিত ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।