প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবু হানিফ ওরফে লিটন নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। গতকাল রোববার সকালে আবু হানিফ মোটরসাইকেলে চেপে কাঁঠালবাড়ী থেকে নিজ কর্মস্থল বদরগঞ্জ যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা মালবোঝাই একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। কাউনিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।