এনজিও কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সোমবার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবর আলী (৩৮)। তাঁর বাড়ি রাজশাহীর বাঘমারা উপজেলার কসবা গ্রামে। গতকাল বেলা সাড়ে ১১টায় একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বাবর আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সমবায় সমিতির কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক ছিলেন।