এনজিও কর্মীর রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলায় গত বৃহস্পতিবার বাবলু তালুকদার নামের এক এনজিও কর্মীর দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। তিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের আবদুল গণি তালুকদারের ছেলে। তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাবলু তালুকদারের ছেলে সাব্বির গতকাল শুক্রবার থানায় মামলা করেছেন। স্থানীয় সূত্র জানায়, বেসরকারি সংস্থা হিডস-এ কর্মরত বাবলু বৃহস্পতিবার রাত নয়টার দিকে গৌরনদী উপজেলা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে আসার পর প্রতিপক্ষের লোকজন তাঁকে ধরে নিয়ে যায় এবং একটি ফাঁকা রাস্তায় নিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে রাখে।