এনজিও ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনজিও ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ইব্রাহীম। গত শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনজিও ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন হয়।ওই নির্বাচনে ডরপের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান ও রিকের পরিচালক আবুল হাসিব খান ভাইস চেয়ারম্যান এবং ব্র্যাকের পরিচালক (অর্থ) এস এন কৈরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া ২১ সদস্যবিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী বোর্ডের অন্য সদস্যরা হলেন: এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ঢাকার নির্বাহী পরিচালক এস এম এ রশিদ, ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক, আরডিআরএস রংপুর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার কর্মকার, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মদ, ক্যাটালিস্ট, ঢাকার নির্বাহী পরিচালক মুসবাহ আলীম, সেতু-কুষ্টিয়ার নির্বাহী পরিচালক এম এ কাদের এবং ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সির পরিচালক মো. আজহারুল ইসলাম। সংরক্ষিত তিনটি নারী আসনে নির্বাচিত হয়েছেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্বদেশ উন্নয়ন কেন্দ্রের (সুখ) নির্বাহী পরিচালক নিলুফা নাসরিন রীমা এবং সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার (স্কাস) নির্বাহী পরিচালক জেসমিন প্রেমা। সংরক্ষিত প্রতিবন্ধী আসনে নির্বাচিত হয়েছেন মো. ফয়সাল রহমান (জসিম), প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (প্রউস), ঝালকাঠি। বিজ্ঞপ্তি।