এনজিও ফেডারেশনের সন্তোষ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অভিযোগে ১৬ জেলায় দুই হাজার ৯৩১ এনজিওর নিবন্ধন বাতিলে সন্তোষ প্রকাশ করেছে এনজিও ফেডারেশন। তারা বলেছে, রাজনৈতিক বিবেচনায় এবং সরকারি প্রকল্পের অর্থ সহযোগিতা পাওয়ার উদ্দেশে বহু এনজিও নিবন্ধিত হয়েছে। তবে কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন ও গুণগত মান বিবেচনা না করে কোনো সংস্থার নিবন্ধন পাওয়া ঠিক নয়। গতকাল ফেডারেশনের পরিচালক এম তাজুল ইসলামের সই করা পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬১ সালের নিবন্ধন আইন অনুযায়ী তখন থেকে নিবন্ধনপ্রাপ্ত কত এনজিও এখনো সক্রিয় রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন।