এনজিও মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বেসরকারি সংস্থা এনজিও সমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরে তিন দিনব্যাপী একটি এনজিও মেলা শুরু হয়েছে। সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। এতে কুমিল্লার ৫৭টি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশ নেয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রতিদিনই থাকছে সেমিনার, নাটক ও গান। কাল শনিবার মেলা শেষ হবে।