এনজিওদের কাজের স্বচ্ছতা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ
মেহের আফরোজ

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, সোনার বাংলা গঠন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মধ্যে সমন্বয় খুবই জরুরি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ গঠনে এনজিওদেরও দায়বদ্ধতা আছে। এ জন্য তাদের কাজে স্বচ্ছতা থাকা দরকার।

গতকাল বুধবার সকালে মহিলাবিষয়ক অধিদপ্তরের মাল্টিপারপাস হলে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ এ কথা বলেন। মহিলাবিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে।

সভা থেকে বলা হয়, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে এই তহবিল কর্মসূচিতে ২ লাখ কর্মজীবী দরিদ্র মায়ের পুষ্টি নিশ্চিত করতে তাঁদের প্রতি মাসে প্রত্যেককে ৫০০ টাকা ভাতা দিচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাহমুদা শারমীন। উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব মিজানুর রহমান প্রমুখ।