এনজিওবিষয়ক নতুন আইনটি বাতিল করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক সমাজের সংগঠনগুলোর বৈদেশিক তহবিল গ্রহণ নিয়ন্ত্রণকারী নতুন আইনটি বাতিল করা উচিত। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে। এইচআরডব্লিউ বলেছে, নতুন আইনটি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর (এনজিও) কর্মকাণ্ডের ওপরে সরকারের ব্যাপক ও যথেচ্ছ হস্তক্ষেপের সুযোগ করে দেবে, যাতে করে কথা বলা ও অন্যান্য অধিকার খর্ব হবে। বাংলাদেশের উন্নয়নে জরুরি সহায়তা দেওয়া আন্তর্জাতিক দাতাদের উচিত নতুন আইনটি বাতিল করতে প্রকাশ্যে আহ্বান জানানো।