এনজিওর অনুকূলে ১০ বছরে ২৪ হাজার কোটি টাকা ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, ২০০১-০২ অর্থবছর থেকে ২০১০-১১ পর্যন্ত দুই হাজার ৯৪টি এনজিওর অনুকূলে বিদেশি অর্থ ছাড় করা হয়েছে। এ সময়ে দাতা সংস্থার ২৮ হাজার ২০৮ কোটি ৪২ লাখ টাকার প্রতিশ্রুতি পাওয়া যায়। এর মধ্যে ছাড় করা টাকার পরিমাণ ২৪ হাজার ৪৬৯ কোটি ৪৯ লাখ।জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী এ তথ্য জানান। নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রশ্নোত্তর পর্বের আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়।বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, ২০১০-১১ অর্থবছরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট চার হাজার ২২ জনকে ১৭ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ২৯৮ টাকা অনুদান হিসাবে দেওয়া হয়েছে।সানজিদা খানমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ঢাকা শহরে বস্তির সংখ্যা প্রায় চার হাজার ৭২০টি এবং বস্তিবাসীর সংখ্যা ৪০ লাখ। তাঁর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকার যানজট দূর করতে সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকার ফ্লাইওভারের নির্মাণকাজ ৪৭ শতাংশ শেষ হয়েছে। এর নির্মাণকাজ আগামী বছরের জুনের আগেই শেষ হবে বলে আশা করা যাচ্ছে।শাহ আলমের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, ঢাকা শহরের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্রিডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।